ধর্ষকদের ফাঁসির দাবিতে রাজপথে মৌসুমী-সানী - The News Lion

ধর্ষকদের ফাঁসির দাবিতে রাজপথে মৌসুমী-সানী




ঢাকা প্রতিনিধি : ধর্ষকদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবিতে এবার রাজপথে নামলেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। টিম পজিটিভ বাংলাদেশের (টিপিবি) ব্যানারে নোয়াখালীসহ সারা দেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা অংশ নেন। 


সেখানে সংগঠনটির মুখপাত্র গোলাম রাব্বানীসহ প্রায় দুই শতাধিক টিপিবির মেম্বার উপস্থিত ছিলেন। ওমর সানি বলেন, ‘প্রতিবাদ করতে নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। পৃথিবীর যেকোনো জায়গা থেকে প্রতিবাদ করা যায়। 


সেটা যদি হয় ন্যায়সঙ্গত তাহলে কোনো কথাই নেই। আমি আর মৌসুমী নির্দিষ্ট কোনো চলচ্চিত্রের জায়গায় নেই। দেশ থেকে দেশান্তরে। প্রতিবাদের কোনো দল নেই। ভালো থাক দেশের মানুষ, ভালো থাক দেশটি। আই লাভ বাংলাদেশ।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.